

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সোমবার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘একটি চুরির গপ্পো’। নিউইয়র্কে জ্যামাইকা অ্যাভিনিউয়ের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে এটি মঞ্চস্থ হয়। এটি বিটিএর ৩৭তম প্রযোজনা।
দারিও ফো মূল গল্প থেকে ‘একটি চুরির গপ্পো’ রূপান্তর করেছেন আনিকা মাহিন। নির্দেশনা দিয়েছেন রোকেয়া বেবী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলমগীর চঞ্চল, স্বপ্না কাওসার, ফজলুল কবীর, শারমীন ইভা, রোকেয়া বেবী ও ফারুক আজম। নাটকটির আবহ সংগীত পরিচালনা করেছেন শামীম মামুন ও জেফ হোসেন। প্রধান সমন্বয়কারী ফজলুল কবীর।
নাটক সম্পর্কে নির্দেশক রোকেয়া বেবী বলেন, ‘হুবহু অনূদিত বিদেশি নাটক মঞ্চায়নে অনেক সীমাবদ্ধতা থাকে। নাট্যকার ইতালির গল্পটিকে সহজভাবে বাংলা ভাষায় রূপান্তরিত করে একটি বাংলা নাটক সৃষ্টি করেছেন। ফলে চরিত্র নির্মাণ, সংলাপ বলায় অভিনেতাদের শতভাগ স্বচ্ছন্দ পেয়েছেন। নাটকের ডিজাইন দাঁড় করাতে যাঁরা আমাকে সাহায্য করেছেন, তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাই।’