নিউইয়র্কে অভিবাসীদের মানবিক চোখে দেখা হবে: মেয়র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অভিবাসীদের মানবিক চোখে দেখা হবে। তবে এই শহরে আর কোনো জায়গা খালি নেই বলে জানিয়েছেন শহরটির মেয়র এরিক অ্যাডামস। শনিবার সকালে মেক্সিকো সীমান্তবর্তী শহর এল পাসো পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

Manual6 Ad Code

মেয়র এরিক অ্যাডামস বলেন, রিপাবলিকান শাসিত শহর ফ্লোরিডা ও টেক্সাস থেকে বাস ভর্তি করে ডেমোক্র্যাট শাসিত এলাকাগুলোয় যে পরিমাণ অভিবাসী পাঠানো হচ্ছে, তাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কে একটি কক্ষও এখন খালি নেই।

Manual8 Ad Code

এরিক অ্যাডামস আরও বলেন, অভিবাসীদের বাড়তি চাপ সামাল দিতে এ মুহূর্তে তাঁর শহরের জন্য ২০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন। অথচ ইতিমধ্যে শহরটি বাজেট-সংকটে পড়েছে।

Manual6 Ad Code

এরিক নিজে ডেমোক্র্যাট হলেও তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একজন কট্টর সমালোচক। তাঁর মতে, বিশেষ করে দেশটির দক্ষিণ সীমান্তে যে অভিবাসন সংকট চলছে, তা নিরসনে যুক্তরাষ্ট্র সরকারের এখনই সঠিক পদক্ষেপ নিতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code