ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বাইডেনের বৈঠক শুক্রবার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago
President Joe Biden and French President Emmanuel Macron talk prior to the first session of the G7 Summit on Friday, June 11, 2021, at the Carbis Bay Hotel and Estate in St. Ives, Cornwall, England. (Official White House Photo by Adam Schultz)

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (২৯ অক্টোবর) রোমে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করবেন। মঙ্গলবার হোয়াইট হাউস একথা জানায়।

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

 

 

 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুভিলান সাংবাদিকদের বলেন, ইতালির রাজধানীতে জি২০ সম্মেলনের প্রাক্কালে তারা দ্বিপাক্ষিক এ বৈঠক করবেন। বাইডেন একই দিন ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাত করবেন।

 

পরমাণু সক্ষমতা সম্পন্ন মার্কিন সাবমেরিন অর্জনে নতুন পরিকল্পনার আওতায় ফ্রান্সের প্রচলিত সাবমেরিন ক্রয়ের একটি চুক্তি অস্ট্রেলিয়া ভেঙ্গে দেয়ার পর সৃষ্ট বিরোধ মিমাংসার একটি সুযোগ হিসেবে দেখা হচ্ছে বাইডেন-ম্যাক্রোঁ বৈঠককে।

 

ফ্রান্স এ ঘটনাকে কেবলমাত্র একটি আকর্ষণীয় চুক্তি ছিনতাই হিসেবে দেখছে না বরং এর ফলে তাদের ট্রান্সঅ্যাটলান্টিক সম্পর্ক নিয়ে প্যারিস প্রশ্ন তুলেছে।

Manual7 Ad Code

 

চুক্তিটি ভেস্তে যাওয়ার পরপরই ওয়াশিংটনে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে ম্যাক্রোঁ ডেকে পাঠান এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিয়ান-ইভস লি ড্রিয়ান বাইডেনের এমন সিদ্ধান্তকে একপাক্ষিক কার্যপ্রণালীর সঙ্গে তুলনা করেন, কোন টুইটার বার্তা ছাড়াই যেমনটি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করতেন। এএফপি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code