মসজিদে হামলার খবরটি গুজব: পুলিশ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  ভারতের ত্রিপুরা অঙ্গরাজ্যে মসজিদে হামলার বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এতে স্থানীয়দের মধ্যে চরম আতংক ও উত্তেজনা লক্ষ করা গেছে। কিন্তু সেই ছবি ও ভিডিওগুলোকে মিথ্যা আখ্যা দিয়ে ঘটনাকে গুজব বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ।

Manual4 Ad Code

এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে মসজিদে হামলার বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পরার পর গত মঙ্গলবার ত্রিপুরায় সংঘর্ষ হয়। ঘটনার পর পুলিশ জানায়, পরিস্থিতি এখন শান্ত। যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ত্রিপুরা পুলিশের আইজিপি সৌরভ ত্রিপাঠি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো হচ্ছে। পানিসাগরের সঙ্গে সেসব ছবি ও ভিডিওর কোনো সংযোগ নেই। ত্রিপুরার কোনো মসজিদেই আগুন লাগানো হয়নি।

Manual3 Ad Code

তিনি আরো বলেন, সবার কাছে আমার অনুরোধ কেউ যেনো ফেক আইডি অনুসরণ না করে। এতে গুজবের পরিমাণ কমবে। সেইসঙ্গে ভুয়া ছবি ও ভিডিও ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। যারা এই কাজগুলোর সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেবে পুলিশ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code