করোনায় একদিনে শনাক্তের হার ১ দশমিক ৫০

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে চারজন ও চট্টগ্রাম বিভাগে দুইজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৪১ জনে।

Manual3 Ad Code

 

 

 

Manual1 Ad Code

 

 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৫৩৫ জনের নমুনা পরীক্ষা করা হলে ২৯৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৬৮ হাজার ৮৫৭ জনে। সেখানে শনাক্তের হার ১ দশমিক ৫০ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ২২৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩২ হাজার ৬৯৫ জন।

 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৬ জনের মধ্যে ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন রয়েছে ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছে। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ জন ও নারী ৩ জন। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code