হারের দায় নিজের কাঁধে নিলেন রিয়াদ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

স্পোর্টস ডেস্কঃ 

বাঁচা-মরার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ রানের ব্যবধানে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। যদিও সামনে আরও দুটি ম্যাচ বাকি রয়েছে। কিন্তু সেগুলো কেবল আনুষ্ঠানিকতা। শুক্রবার (২৯ অক্টোবর) ম্যাচ শেষে পরাজয়ের দায় সম্পূর্ণ নিজের কাঁধে নিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

 

 

 

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, শেষ বলের পরিকল্পনা কাজে লাগাতে পারেননি। এ কারণেই হেরেছে দল।

 

 

 

Image

 

Manual5 Ad Code

 

 

শ্বাসরুদ্ধকর এই ম্যাচে শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৩ রান। আর শেষ বলে গিয়ে এ সমীকরণ দাঁড়ায় ১ বলে ৪ রান। কিন্তু কোনো রান নিতে পারেননি স্ট্রাইকে থাকা অধিনায়ক রিয়াদ। ফলে ৩ রানের জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ক্যারিবিয়ানরা।

 

শেষ বলের পরিকল্পনা নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘ওই বল রাসেল ব্লক হোলে করবে যে তা জানতাম। কারণ, লেগ সাইডে চারটা ফিল্ডার ছিল। আগের দুই বলে ভালো ইয়র্কার করেছে সে। ফলে তুলতে পারিনি। চিন্তা করছিলাম আমি মিড অফ, কভার, পয়েন্ট বা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে মারতে পারবো। এটা আমার দোষ যে তা কাজে লাগাতে পারিনি।’

 

 

 

No description available.

Manual4 Ad Code

 

 

 

পরাজয়ের পেছনে ১৯তম ওভারের শেষ বলে লিটনের আউটকে টার্নিং পয়েন্ট বলছেন টাইগার অধিনায়ক। ওই বলে ডোয়াইন ব্রাভোকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা জেসন হোল্ডারের হাতে তালুবন্দী হন লিটন দাস।

 

Manual2 Ad Code

সেই আউটটি বাংলাদেশকে লড়াইয়ে পিছিয়ে দেয় জানিয়ে তিনি বলেন, আমাদের ব্যাটিং ঠিকঠাকই হচ্ছিল। লিটনের সঙ্গে পার্টনারশিপটা মোটামুটি ভালোই এগোচ্ছিল। যদি ব্রাভোর ওই বলটা ছক্কা হতো, তাহলে আমরা অনেক এগিয়ে যেতাম। লিটন সেট থাকায় ওটা অনেক বড় টার্নিং পয়েন্ট ছিল।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code