হংকং চূড়ান্ত পর্বে যাওয়ায় দেখে নিন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:এশিয়া কাপের বাছাই পর্ব উতরে এবার মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে হংকং। সংযুক্ত আরব আমিরাতকে পাত্তা না দিয়ে ৮ উইকেটের জয়ে তারা নিশ্চিত করেছে মূল পর্বে গ্রুপ ‘এ’ র টিকিট। তাতে পূর্ণ হয়েছে টুর্নামেন্টের ষষ্ঠতম দল। অথচ হংকংয়ের স্থানীয়দের মাঝে ক্রিকেট নিয়ে আগ্রহ নেই বললেই চলে। মূলত এশিয়ার অভিবাসীদের নিয়েই গড়া তাদের দল। বেশিরভাগ আবার পাকিস্তানি বংশোদ্ভুত মুসলিম। সংযুক্ত আরব আমিরাতের দেওয়া ১৪৮ রান তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় তারা। তাও আবার ৬ বল হাতে রেখে। শুরুতে বল হাতে ঘূর্ণিজাদু দেখান ৩৭ বছর বয়সী এহসান খান। ২৪ রানে নেন ৪ উইকেট। ম্যাচসেরাও হন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code