পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ নিয়ে ক্ষমা চাইল আইসিসি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্কঃ

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের মতো পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দেখতেও দুবাই স্টেডিয়ামে দর্শকের ঢল নামে।

 

 

Manual1 Ad Code

শুক্রবার পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের টিকিট থাকা সত্ত্বেও খেলা দেখতে পারেননি হাজার হাজার দর্শক।

এ কারণে ক্ষমা চেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ ব্যাপারে তদন্তের নির্দেশও দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

Manual6 Ad Code

পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচ ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছিল আইসিসি। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছিল। যদিও তা পুরোপুরি কাজে আসেনি। মাঠে ৭০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি ছিল। টিকিট বিক্রি শেষ হয়ে গিয়েছিল আগেই।

কিন্তু খেলা শুরুর পর দেখা যায় জোর করে মাঠে ঢোকার চেষ্টা করেন অনেক দর্শক। টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারেননি অনেকেই। এ নিয়ে তৈরি হয় উত্তেজনা।

Manual2 Ad Code

পরে আইসিসি এক বিবৃতিতে জানায়, পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচের জন্য ১৬ হাজার টিকিট বিক্রি করা হয়েছিল। তবু হাজার হাজার দর্শক টিকিট ছাড়াই দুবাই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। দুবাই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। মাঠের ভেতরে যারা ছিলেন, তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য স্টেডিয়ামের সব গেট বন্ধ করে দেওয়া হয়।

টিকিট থাকা সত্ত্বেও দর্শক ভেতরে ঢুকতে না পারায় আমিরাত ক্রিকেট বোর্ডকে তদন্তের নির্দেশ দিয়েছে আইসিসি। ভবিষ্যতে যাতে এ রকম না ঘটে, সেদিকেও নজর দেওয়ার কথা জানানো হয়েছে। এজন্য ক্ষমা চেয়েছে টুর্নামেন্টের আয়োজক বিসিসিআই ও আমিরাত ক্রিকেট বোর্ডও।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code