নির্বাচন কমিশন নিয়ে বিএনপি’র কোন আগ্রহ নেই – বি,এন,পি মহা সচিব মির্জা ফখরুল । – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৪৬, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ



 

 নির্বাচন কমিশন নিয়ে বিএনপি’র কোন আগ্রহ নেই – বি,এন,পি মহা সচিব মির্জা ফখরুল ।

প্রকাশিত নভেম্বর ২, ২০২১
 নির্বাচন কমিশন নিয়ে বিএনপি’র কোন আগ্রহ নেই – বি,এন,পি মহা সচিব মির্জা ফখরুল ।

Manual5 Ad Code
মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
নির্বাচন কমিশন নিয়ে বিএনপির কোন আগ্রহ নেই , উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা এখন এই সরকারের হাতে পরে বিনষ্ট হয়ে গিয়েছে। নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার না থাকলে নির্বাচন কমিশন কোনকিছু করতে পারে না। সে কারনেই আমরা বিগত নির্বাচনগুলো বর্জন করেছি, নির্বাচন কমিশনকে সার্চ কমিটিতে আমাদের মতামত দিয়েছি কিন্তু এই সরকার কোন কিছু গ্রহন করে নাই। সে কারনেই আমাদের পুরাতন দাবি নির্বাচনকালীন সময়ে একটি তত্বাবধায়ক নিরপেক্ষ সরকার থাকতে হবে। ২ নভেম্বর মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি আরো বলেন, উনাকে নিজের চেহেরা এবং দলের চেহেরা আয়নায় দেখা উচিৎ। তারা সম্পূর্নভাবে জনগনের সাথে প্রতারনা করে আগের রাতে নির্বাচন করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জোর কারে ক্ষমতা দখল করে বসে আছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, স্থানীয় সরকার নির্বাচন আমরা প্রথম থেকেই দলগতভাবে করার বিপক্ষে ছিলাম। স্থানীয় পর্যায়ে দলীয় মার্কা দিয়ে নির্বাচন করতে গেলে গ্রামীন যে রাজনীতি এটা পুরোপুরি ভাবে বিভক্ত হয়ে যায়। আমাদের দলের যারা স্বতন্ত্র নির্বাচন করছে সেখানে আমাদের কোন বাধা থাকবে না। এসময় আরো উপস্থিত ছিলেন– ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিয়োদ্ধা নুর করিম,ওবায়দুল্লা মাসুদ, আল মামুন আলম,  ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ -সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,দপ্তর সম্পাদক মামুন-অর রশিদ (মামুন) থানা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হামিদ, তাজউদ্দিন তাজুসহ বিএনপির অন্য সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code