৫ কারণে আফগানদের বিরুদ্ধে বিশাল জয় পেয়েছে ভারত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে লজ্জার হারের পর নিজেদের তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল ভারত।

বুধবার রাতে আবুধাবিতে আফগানিস্তানকে ৬৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বিরাট কোহলি অ্যান্ড কোং।

Manual4 Ad Code

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে পরাজয়ে দিয়ে মিশন শুরু ভারতের। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও স্রেফ উড়ে যান কোহলিরা।

পাকিস্তানের বিপক্ষে ১৫১/৭ রানে ইনিংস গুটানো ভারত হেরে যায় ১০ উইকেটের বিশাল ব্যবধানে। আর দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে ১১০/৭ রানে থেমে যাওয়া ভারত ম্যাচ হারে ৮ উইকেটে।

পর পর দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে জয়ে ফিরল ভারত। আবুধাবিতে আফগানিস্তানকে ৬৬ রানে হারালেন বিরাট কোহলিরা।

কী কারণে জয় পেলেন কোহলিরা? এর পাঁচটি কারণ তুলে ধরেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

Manual3 Ad Code

১. পাকিস্তান ও নিউজিল্যান্ডের তুলনায় বোলিং আক্রমণ অনেকটাই দুর্বল আফগানিস্তানের। দলের প্রধান বোলার রশিদ খানও কাল কোনো উইকেট পাননি।

২. চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত কাল সব থেকে ভালো পিচে খেলেছে ভারত। লোকেশ রাহুল সে কথা জানিয়েও দিয়েছেন।

Manual4 Ad Code

৩. কালকের ম্যাচে ওপেনিংয়ে রেকর্ড পার্টনারশিপ গড়েছে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল ১৪০ রান করেন। এই পার্টনারশিপই কোমর ভেঙে দেয় আফগানদের।

Manual5 Ad Code

৪. মিডল অর্ডারে ঋষভ পন্থ ও হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিং। তাদের ব্যাটিংয়ের জোরে ২১০ রানে পৌঁছায় ভারত।

৫- ব্যাটমসম্যানদের পাশাপাশি জ্বলে উঠেছেন দলের বোলাররাও। পাঁচ বছর পর খেলতে নেমে দুরন্ত বল করেছেন রবিচন্দ্রন অশ্বিন। সামি, বুমরারাও এর সঙ্গে ভালো সঙ্গ দিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code