জিম্বাবুয়ে সিরিজে ছুটি এখনও কেউ জানাননি বিসিবিকে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual5 Ad Code

ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হতেই জাতীয় দল জিম্বাবুয়ে সফর করবে। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলবে তামিম-সাকিবরা। গুঞ্জন আছে, দুই-একজন সিনিয়র ক্রিকেটার জিম্বাবুয়ে সফরের আগে ছুটি চাইতে পারেন। সেক্ষেত্রে নির্বাচকরা কি ছুটি মঞ্জুর করবেন? অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাক জানালেন, পুরোটাই নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের ওপর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ছুটি-বিষয়ক প্রশ্নে রাজ্জাক বলেছেন, ‘প্রথমত জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ে সহজ প্রতিপক্ষ না, বাংলাদেশের মাটিতে হলে বলতাম তুলনামূলক সহজ প্রতিপক্ষ। জিম্বাবুয়েতে জিম্বাবুয়ে কখনোই সহজ প্রতিপক্ষ না। আমার জানা মতে, এখনও কেউ বলেনি আমি থাকতে পারবো না। বললে, সেটি আলোচনার টেবিলে উঠবে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code