শাস্তি পেতে হবে হাথুরুসিংহকে

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সার্বিক মান ও অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার এমন প্রতিক্রিয়ায় ক্ষেপেছেন যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার টেনিসের একটি অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বোর্ডের নিয়মানুযায়ী কোড অব কন্ডাক্ট ভঙ্গ হলে কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কয়েকদিন আগে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে হাথুরুসিংহে বিপিএলের মান নিয়ে প্রশ্ন তোলেন এভাবে, ‘বাংলাদেশে উপযুক্ত কোনও টি- টোয়েন্টি টুর্নামেন্ট নেই। কথাটা শুনতে খুবই অস্বাভাবিক লাগবে। কিন্তু আমি যখন বিপিএল দেখি, অনেক সময় টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো ওই মানের মধ্যেই
পড়ে না।’ জাতীয় দলের কোচ হয়ে বিপিএল নিয়ে এমন অযাচিত মন্তব্য করতে পারেন কিনা হাথুরুসিংহে, এ প্রসঙ্গে জানতে চাইলে ক্রীড়ামন্ত্রী ও বিসিবি প্রধান বলেন, “একজন বিদেশি কোচ ক্রিকেট বোর্ডের বেতনভুক্ত। গঠনমূলক সমালোচনা গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গা থেকে হতে পারে। কিন্তু বিসিবিতে চাকরি করে এবং একজন বিদেশি কোচ হয়ে কেউ বলবে, ‘বিপিএলের এত বাজে অবস্থা যে টিভি বন্ধ করে দিচ্ছি’, এটা তার কোড অব কন্ডাক্টের মধ্যে পড়ে কিনা দেখতে হবে। বোর্ড সভাপতি যোগ করেছেন, ‘এখন পর্যন্ত বিষয়টি খতিয়ে দেখিনি। তবে এটা স্পষ্ট যে, একটি টুর্নামেন্ট চলাকালে এমন কথা কারও পক্ষেই বলা সম্ভব না, তাও পূর্ব অনুমতি এবং কোনও ধরনের ক্ষমতা ছাড়া। বিশেষ করে কোচ, নির্বাচক কিংবা খেলোয়াড়ের মতো পদে যারা আছেন, তাদের সঙ্গে আমাদের লিখিত চুক্তি আছে যে, তারা মিডিয়ায় কিছু বলার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code