বাবার স্বপ্ন পূরণে চিকিৎসা সেবায় ডা. বিথীকা চন্দ নিজ জন্মভূমি কমলগঞ্জেই রোগীদের পাশে দাঁড়ালেন তিনি

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

সংগ্রাম দত্ত

Manual3 Ad Code

বাবার স্বপ্ন আর নিজের অঙ্গীকার বাস্তবায়নে চিকিৎসা সেবায় নিজেকে নিবেদিত করেছেন ডা. বিথীকা চন্দ। ছোটবেলা থেকেই লেখাপড়ায় মেধার পরিচয় দেওয়া এই তরুণী চিকিৎসক আজ মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম।

Manual6 Ad Code

ডা. বিথীকা চন্দ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন্দ্র চন্দের বড় মেয়ে। শৈশবেই বাবার স্বপ্ন ছিল—মেয়েকে চিকিৎসক হিসেবে গড়ে তোলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে দেখা। সেই লক্ষ্যেই তিনি আদমপুর গ্রাম ছেড়ে পরিবারের জন্য পৌরসভার চন্ডিপুর এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন, যাতে মেয়েরা ভালো শিক্ষার সুযোগ পায়।

Manual3 Ad Code

কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর বিথীকা চন্দ সিলেটে উচ্চশিক্ষা অর্জন করেন। সেখানে থেকেই এমবিবিএস সম্পন্ন করেন। বর্তমানে তিনি হবিগঞ্জ মেডিকেল কলেজের গাইনি ও প্রসূতি বিভাগে কর্মরত।

কর্মক্ষেত্রে ব্যস্ততা সত্ত্বেও নিজের জন্মভূমি কমলগঞ্জকে ভুলে যাননি তিনি। বাবার ইচ্ছা ও নিজের মনের টানে এখন থেকে ভানুগাছ বাজারের রিক্তা ফার্মেসীতে নিয়মিত রোগী দেখবেন। এ উদ্যোগে এলাকার সাধারণ মানুষ বিশেষত নারীরা বিশেষ উপকৃত হবেন বলে স্থানীয়দের প্রত্যাশা।

ডা. বিথীকা চন্দ বলেন, “বাবা সবসময় বলতেন, ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। আজ তাঁর স্বপ্ন পূরণ করতে পেরে আমি গর্বিত। কমলগঞ্জের মানুষই আমার আপনজন, তাই তাঁদের সেবায় থাকতে চাই।”

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, এ উদ্যোগ শুধু কমলগঞ্জ নয়, আশেপাশের এলাকার মানুষের জন্যও আশীর্বাদস্বরূপ হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বাবার স্বপ্ন পূরণে চিকিৎসা সেবায় ডা. বিথীকা চন্দ নিজ জন্মভূমি কমলগঞ্জেই রোগীদের পাশে দাঁড়ালেন তিনি
  • Manual1 Ad Code
    Manual3 Ad Code