পরিবেশের উন্নয়নে কৃষকদের এগিয়ে আসার আহ্বান

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের পাহাড়, টিলা ও বন রক্ষা করে সার্বিক পরিবেশ উন্নয়নে কৃষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় খাল-বিল, নদী-নালা সংরক্ষণে এগিয়ে আসতে হবে।

Manual4 Ad Code

দেশের পরিবেশকে বাসযোগ্য করতে ব্যাপক হারে বৃক্ষরোপণ করতে হবে বলে জানান মন্ত্রী।

সোমবার (১১ এপ্রিল) মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় ২০২১-২২ অর্থবছরে খরিফ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং উন্নয়ন সহায়তার আওতায় ভর্তুকিমূল্যে কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

Manual2 Ad Code

পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে পরিকল্পনা মোতাবেক কাজ করছে। কৃষির উন্নয়নের ওপরই দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নির্ভরশীল। বর্তমান কৃষিবান্ধব সরকার দেশের চাহিদা পূরণ করে খাদ্যে উদবৃত্ত দেশে পরিণত করার লক্ষ্যে সম্ভাব্য সবকিছু করছে। কৃষদের সার, উন্নতমানের বীজ এবং আধুনিক কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সব কিছু সরবরাহ অব্যাহত রাখবে সরকার।

সভায় অন্যান্যের মধ্যে বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী, জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা এবং বড়লেখা ও জুড়ী উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বড়লেখা ও জুড়ী উপজেলার ৩ হাজার ৬০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

এছাড়াও ভর্তুকি মূল্যে ৯টি কম্বাইন হারভেস্টার, ৪টি পাওয়ার থ্রেসার এবং ২টি রিপার দেওয়া হয়।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code