গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে গোলাপগঞ্জে ৩ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক : গোলাপগঞ্জের হেতিমগঞ্জে সিলেট-বিয়ানীবাজার সড়কে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায়  গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জনের মৃত্যুহেয়েছে।
আজ বুধবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তিনজনের মৃতদেহ মাইক্রোবাস থেকে উদ্ধার করে।
জানা যায় মাইক্রোবাসটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে এবং গাড়িতে আগুন ধরে যায়।

Manual5 Ad Code

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও তাৎক্ষনিকভাবে তাদের নাম এবং পরিচয় জানাতে পারেননি।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তিনজনের মৃতদেহ উদ্ধার শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code