সংক্ষিপ্ত সফরে লন্ডন এসেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual7 Ad Code

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। পরবর্তীতে বিমানবন্দরের নিকটস্থ একটি রেস্টুরেন্টে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ও ডিনারের আয়োজন করা হয়। সভা পরিচালনা করেন জনাব মোয়াজ্জেম হোসেন চৌধুরী রিপন, সভাপতিত্ব করেন সাবেক ছাত্র নেতা সৈয়দ তাহমিমুল হক। সভায় বক্তব্য রাখেন সর্বজনাব আহাদ চৌধুরী বাবু, ফারুক আলী, সাবেক ভিপি খসরুজ্জামান খসরু, মকসুদ রহমান, আশরাফুল ইসলাম, ছাত্রনেতা খসরুজ্জামান খসরু, আনিসুজ্জামান আজাদ, সৈয়দ  মোস্তাক আহমেদ খোকন, সৈয়দ সাদেক, শায়েক আহমেদ,

দীপঙ্কর তালুকদার, আবুল কালাম রাজু, আক্তার হসেন, আবুল লেইছ, স্বপন আহমেদ, ফখর উদ্দিন, রুবেল আহমেদ এবং জুয়েল আহমেদ।

 

 

এয়ারপোর্টে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি জনাব ফখরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম খান। জনাব শফিউল আলম চৌধুরী নাদেল বলেন সভানেত্রী শেখ হাসিনা জলবায়ু সম্মেলনে যোগদান বর্তমান বিশ্বের জন্য ইতিবাচক ধারার সূচনা করবে। তিনি আরো বলেন নেত্রী তাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন তিনি সুচারুভাবে সম্পন্ন করতে পারেন সেজন্য তিনি সবাইকে দোয়া ও যার যার অবস্থান থেকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বৃহত্তর সিলেট অঞ্চলের বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

 

 

Manual6 Ad Code

তিনি আরও বলেন প্রবাসীরা বাংলাদেশে গেলে যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন সে ব্যাপারে বর্তমান সরকার সম্পূর্ণভাবে ওয়াকিবহাল। এ ব্যাপারে যেকোনো সহযোগিতার জন্য শফিউল আলম চৌধুরী নাদেলের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code