প্যারিস-বাংলা প্রেসক্লাবের নতুন কমিটিকে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিনন্দন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ :

Manual7 Ad Code

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স’র কার্যকরী কমিটি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন – ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বর্তমান প্রেসিডেন্ট, ডেইলী স্টারের যুক্তরাজ্য প্রতিনিধি আনসার আহমদ উল্লাহ, সাবেক প্রেসিডেন্ট ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, প্রবীন সাংবাদিক মতিয়ার চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক এটিএম মনিরুজ্জামান, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারী অধ্যাপক সাজিদুর রহমান, ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমদ, বিলেত বাংলার মিজানুর রহমান মীরু, জগন্নাথপুর টাইমসের নিঁউজ এডিটর আশরাফুল হুদা বাবুল, বিশ্ববাংলা নিউজ২৪ এর সম্পাদক শাহ বেলাল, ২৬ টেলিভিশনের সিইও জামাল খান ও ব্যারিস্টার ইকবাল হোসেন , বাংলা সংলাপের আনছার মিয়া প্রমুখ।

উল্লেখ্য গত ২১ নভেম্বর ২০২২ সন্ধ্যায় প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁয় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২৪ সেশনের নতুন এ কমিটি ঘোষণা করা হয়েছে।

Manual7 Ad Code

অনলাইন নিউজ পোর্টাল বাংলা টেলিগ্রাম’র সম্পাদক শাহ সুহেল আহমদকে সভাপতি ও বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Manual4 Ad Code

সংগঠনের আহবায়ক এনটিভি ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাসেল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল।

Manual5 Ad Code

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মুনির হোসেন (বিডি সংবাদ), সহসভাপতি ইকবাল মোহাম্মদ জাফর (দৈনিক ঢাকা টাইমস), সহসভাপতি জামিল আহমেদ সাহেদ (এলবি২৪ টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম (অনুক্ত কামরুল-টাইমস টিভি), কোষাধ্যক্ষ মোহাম্মদ মাহমুদুল হাসান (ডেইলি সিলেট), সাংগঠনিক সম্পাদক মো. আফরোজ হোসেন (দৈনিক সন্ধ্যাবাণী), সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শিব্বির, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন (লাতু এক্সপ্রেস) প্রচার সম্পাদক তানভীর তালুকদার (বাংলা টেলিগ্রাম), দপ্তর সম্পাদক সাদিক তাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ আব্দুল মুহিব, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাহেদ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী প্রধান (আমার ফ্রান্স)।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন এনায়েত হোসেন সোহেল (বিশেষ প্রতিনিধি -আইওনটিভি), আবুল কালাম মামুন (এনটিভি-ইউরোপ), মোহাম্মদ তাইজুল ইসলাম (আর টিভি), শাবুল আহমেদ (বিয়ানীবাজার নিউজ২৪ডটকম), মোহাম্মদ আলী চৌধুরী (ইউরো ফোকাস-২৪) ও মো. মনির হোসেন মোল্লা (দিগন্ত টিভি অনলাইন)।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code