প্যারিসে সারগাম শিল্পী গুষ্ঠির বসন্ত উৎসব

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual6 Ad Code

এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স ব্যুরো প্রধান) ঃ প্রবাসে বাংলা সংস্কৃতি কৃষ্টি বিকাশে কমিউনিটির সকলকে নিয়ে ভিন্নরকম এক অনুষ্ঠান উপহার দিয়েছে ফ্রান্সের বাংলাদেশী সাংস্কৃতিক সংগঠন সারগাম শিল্পী গোষ্টী। বসন্ত উৎসব নামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন বিপুল সংখ্যাক মহিলা শিশু কিশোর। গত ৪ মার্চ প্যারিসের পখ দো ইবরির একটি হলে এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। বসন্ত উৎসবের পাশাপাশি সংগঠনটির তেরো বছর পূর্তি উপলক্ষ্যে সুধী সমাবেশও অনুষ্ঠিত হয়। বসন্তের ছোঁয়ায় বর্ণিল কাপড় পড়ে বাঙালী ললনা আর তরুন-তরুণীদের উপচেপড়া ভীড়ে আয়োজনস্থ পুরো হলটি হয়ে উঠে একখন্ড বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সারগাম শিল্পী গোষ্টীর সভাপতি হাওলাদার মোহাম্মদ শাহাদৎ রনির সভাপতিত্বে,মনিরুল ইসলাম ভূঁইয়া ও শিমুল হাওলাদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফ্রান্সের বাংলাদেশী দূতাবাসের দ্বিতীয় সচিব নির্ঝর অধিকারী।

Manual5 Ad Code

Manual6 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমদ,সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন,ঢাকা বিভাগ এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি শাহজাহান শারু,বরিশাল বিভাগ ফ্রান্সের সভাপতি মোতালেব খান,কমিউনিটি নেতা এসএইচ হায়দার,সুনাম উদ্দিন,আলতাফ হোসেন,হাসান সিরাজ,আলিমুর রেজা রবি,সুমন খান,আলী আক্কাস প্রমূখ। সুধী সমাবেশে বক্তব্য রাখেন,খন্দকার আতাউর রহমান বেনু,আজাদ আহমদ,মিরাজুল ইসলাম,মাসুদ হোসেন,রেজাউল খান,মশিউর রহমান,সাইফুল ইসলাম ও রিপন আহমদ। এসময় বক্তারা শুদ্ধ সংস্কৃতির ধারা অব্যাহত রাখতে দীর্ঘ ১৩ বছর ধরে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে সারগাম শিল্পী গুষ্ঠির অবদানের ভূয়সী প্রশংসা করে এই অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান। বসন্ত উৎসব উপলক্ষ্যে আয়োজন করা এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে নৃত্য,কবিতা,পুঁথি ও গান পরিবেশনে করা অংশ নেন হাওলাদার মুহাম্মদ শাহাদৎ রনি,এমিল ওয়াহিদ প্রবল,আতাউর রহমান বেনু,মুন্নি খন্দকার,অনামিকা,আজাদ আহমেদ,ঐন্দ্রী,মাইনুল ইসলাম,রিয়াজুল ইসলাম রিপন,যারা খান নোভা,সোমা দাস,হাছান আহমদ,কাব্য কামরুল,তানভিরুল ওয়ারা জ্যাকি,রণজিৎ বড়ুয়া ও শরিফুল ইসলাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code