করোনার কাছে অসহায় স্পেন ইতালির ডাক্তাররা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

মহামারী করোনাভাইরাস সংক্রমণে ইউরোপের দেশ স্পেন ও ইতালিতে প্রতিদিনই বড় হচ্ছে মৃত্যুর মিছিল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্পেন, ইতালির চিকিৎসক-নার্সরা আগে কখনো এত লাশ, এত রোগী দেখেননি।

নাওয়া-খাওয়া, ঘুমানোর সময় পাচ্ছেন না তারা। করোনার কাছে নিজেদের অসহায় ও অক্ষম মনে করছেন ডাক্তাররা। অনেকে কাজের চাপে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন। ইতোমধ্যে ইতালিতে ৪৫ ও স্পেনে ৩০ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে মারা গেছেন।

Manual7 Ad Code

 

আক্রান্ত হয়েছেন স্পেনে নয় হাজারের বেশি ও ইতালিতে ছয় হাজারের বেশি চিকিৎসাকর্মী। ভাইরাস চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ হলে ইউরোপীয় ইউনিয়ন অস্তিত্ব সংকটে পড়বে বলে হুশিয়ারি দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গুয়েসেপ্পে কন্তে।

Manual4 Ad Code

চিকিৎসা সরঞ্জাম ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ডাক্তার-নার্সরাও। নভেল করোনাভাইরাসে একদিনে ইতালিতে মারা গেছে ৯৬৯ জন আর স্পেনে ৮৩২ জন। এত মৃত্যু আগে কখনও দেখেনি এ দুই দেশ।

Manual2 Ad Code

বিশ্বে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। ইতালিতে রেকর্ড মৃত্যুর পরও দেশটির শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রধান সতর্ক করেছেন, এ ভাইরাস সংক্রমণ এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code