বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নির্বাচনঃ সভাপতি মানিক ও সম্পাদক গোলজার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual7 Ad Code

আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অংশগ্রহন (ভোট দিতে) করতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে সদস্যরা ছুটে আসেন লন্ডনের ব্রিক লেনের মসলা রেস্টুরেন্টে। সোমবার যখন ঘড়ির কাটা দুপুর ২ টা বাজে তখন শুরু ভোট গ্রহন, টানা ৫ টা অবধি শান্তিপূর্ণভাবে চলে ভোট গ্রহন।

Manual4 Ad Code

 

নির্বাচন উপলক্ষে সংগঠনের সদস্য ছাড়াও বিপুল সংখ্যক মানুষ ব্রিকলেইনে উপস্থিত হওয়ায় বিশ্বনাথবাসীর মিলন মেলায় পরিনত হয়। সংগঠন সৃষ্টির পর এই প্রথমবারের মত অনুষ্ঠিত নির্বাচনে শুধুমাত্র সভাপতি পদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিশিষ্ট সংগঠক, কমিউনিটি নেতা আলহাজ্ব মানিক। এছাড়া আর কোন প্রার্থী না থাকায় আগেই সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিছবাহ উদ্দিন, সাধারণ সম্পাদক সম্পাদক গোলজার খান ও কোষাধ্যক্ষ মদরিছ আলী মফজ্জুল।

 

Manual6 Ad Code

নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন কাউন্সিলার সিরাজুল ইসলাম, কাউন্সিলার কবি শাহ সোহেল আমিন ও সংগঠনের ট্রাস্টি শেখ তাহির উল্লাহ। সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনাররা। ফলাফল ঘোষনার পূর্বে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব তৈমুছ আলী। তিনি নির্বাচিতদের আগামী সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code