লন্ডনে হত্যার অভিযোগে তিনজন আটক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual2 Ad Code

গত কয়েকমাস ধরেই লন্ডনে হত্যা, যৌন হয়রানি, সহিংসতা, ছিনতাইয়ের মতো অপরাধগুলো বেড়েছে ব্যাপকভাবে। মেট্রোপলিটন পুলিশ এবার ছুরিকাঘাত করে এক ব্যক্তিকে হত্যার ঘটনার সংশ্লিষ্টতা সন্দেহে তিনজনকে আটক করেছে।

Manual1 Ad Code

রানারমিডিয়া২৪ ডটকম এ প্রকাশিত খবরে বলা হয়, পুলিশ বলছে হত্যার ঘটনাটি পূর্ব পরিকল্পিত। রবিবার রাতে টাইলহার্টসে ২০ বছর বয়সী এক যুবক খুনের শিকার হন। এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার ১৮ এবং ১৯ বছরের তিনজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Manual2 Ad Code

এদিকে টেমস ভ্যালি পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় আর কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। এরমধ্যেই সেখানে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code