দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

লন্ডন ডেস্কঃ 

দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে’র এক বিশেষ সাধারণ সভা ২ নভেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের সভাপতি তহুর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহিবুর রহমান লাভলু’র পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন মাওলানা আ ফ ম শুয়াইব।

Manual1 Ad Code

দেশের বিভিন্ন শহর থেকে আসা প্রায় শতাধিক ট্রাষ্টির অংশগ্রহনে ট্রাষ্টের বিশেষ সাধারণ সভায় সকলের সর্বসম্মতিক্রমে সংবিধানের কিছু ধারার পরিবর্তন সহ গুরত্বপুর্ণ কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মিল্টন কিংস কাউন্সিলের মেয়র ও সংগঠনের ট্রাষ্টি মোহাম্মদ খান বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই সবার ভালো কাজে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। দয়ামীর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ইউনিয়নের হতদরিদ্র মানুষের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রশংসার দাবী রাখে।

Manual2 Ad Code

সভায় সংগঠনের ট্রাষ্টি মোহাম্মদ খান মিলটন কিংস কাউন্সিল এর মেয়র নির্বাচিত হওয়ায় সংগঠনের পক্ষ থেকে ট্রাস্টের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

Manual4 Ad Code

সভায় আরো উপস্থিত ছিলেন, ট্রাষ্টের উপদেষ্টামন্ডলির সদস্য কবির উদ্দিন, আব্দুল আজিজ, কাউন্সিলর সদ্দরুজ্জামানখান, মইজুল ইসলাম শাহজাহান, আলা উদ্দিন, হাজি ইসহাক আলী, হাজি সিরাজুল ইসলাম,আব্দুল হক নুনু, অধ্যাপক মাসুদ আহমেদ, নেসার আলী সমছু, দেলওয়ার খান, মো: আবুল কালাম, আলমাছ খান, এম খান মানিক, আনসারউদ্দিন, বদরুল হোসেন জুনা, আব্দুল খালিক, জয়নাল আহমদ খান, আবুল ফয়েজ, বদরুল আলম, হাবিবুর রহমান হাবিব, মকবুল আলী, আব্দুর রহিম, মাওলান আ ফ ম শুহাইব, মাওলানা মুক্তার হোসাইন, সাইদুল আলম চৌধরী, ফয়জুর রহমান ফয়েজ, আব্দুল খালিক, সেলিম মিয়া, ইকবাল আহমেদ, আব্দুস সাত্তার ইমন, মো: নাসির হোসাইন খান, শাহ একলিম হোসাইন, সোলায়মান উল্লাহ, আব্দুস শহীদ, মিছবাহ আহমেদ, জুবায়ের আহমেদ, কামরুল আলী সহ প্রমূখ।

মহামারী করোনায় আক্রান্ত হয়ে সংগঠনের ট্রাষ্টি মখলেছুর রহমান, পিয়ারা বেগম সহ যারা মারা গেছেন তাদের রুহের মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code