কোভিড মোকাবেলায় অনন্য ভূমিকা রাখায় বিশেষ সম্মাননা পেলেন ডাঃ জাকি রিজওয়ানা আনোয়ার এফআরএসএ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual5 Ad Code

কমিউনিটির প্রিয় মুখ ও চ্যানেল এস- এর জনপ্রিয় সংবাদ পাঠক ডা: জাকি রিজওয়ানা আনোয়ার এফ আর এস এ কভিডে অনন্য ভূমিকা রাখার জন্য ইন্সপিরেশনাল ইনডিভিজুয়াল এওয়ার্ড পেয়েছেন। রবিবার ২৯শে নভেম্বর রয়েল সোসাইটি অব মেডিসিনে অনুষ্ঠিত বৃটেনের সর্ব বৃহৎ ইন্টারফেইথ প্রতিষ্ঠান ‘ফেইথ এন্ড বিলিফ ফোরাম’ এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি গ্রেটার লন্ডনের লর্ড লফটেনেন্ট স্যার কেন অলিসার হাত থেকে এই সন্মাননা গ্রহণ করেন।
ডা: জাকি গত দুই বছরে বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, সিনাগগ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে দর্শকদের উপস্থিতে ও ডিজিটালি মানুষকে কোভিড ও ভ্যাকসিন সম্পর্কে উপদেশ দিয়ে আসছেন। এছাড়া বিলেত ও বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলগুলোতে  নিয়মিত কোভিড সম্পর্কিত জটিল বিষয় গুলো সহজ ভাষায় দর্শকদের সময়োপযোগী তথ্য দিয়ে আসছেন।
ভ্যাকসিন সম্পর্কে মানুষের প্রশ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে তিনি টিকাকরণ এর সংখ্যা বাড়াতে অসাধারণ ভূমিকা পালন করে চলেছেন ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code