পশ্চিমতীরে এবার ফিলিস্তিনিদের মুখের ছাপ রাখছে ইসরাইল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual3 Ad Code

অধিকৃত পশ্চিমতীরে চেকপোস্টগুলোতে আগে ফিলিস্তিনিদের আঙুলের ছাপ রাখতেন ইসরাইলি সেনারা।

 

Manual1 Ad Code

 

কিন্তু এখন তাদের মুখের ছাপ ধারণ করার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ইহুদিবাদী দেশটি। খবর আনাদোলুর।

Manual5 Ad Code

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টকে সোমবার দেওয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের সাবেক এক সেনা কর্মকর্তা বিষয়টি জানান।

তিনি বলেন, পশ্চিমতীরে গত দুই বছর ধরে গোপনে অত্যাধুনিক এ প্রযুক্তি ব্যবহার করে কয়েক হাজার ফিলিস্তিনির মুখের ছাপ ক্যামেরায় ধারণ করে রেখেছে ইসরাইল।

Manual7 Ad Code

এর মাধ্যমে তারা গোপনে জেলে বন্দি ফিলিস্তিনিদের মুখের ছাপের সঙ্গে মিলিয়ে দেখছেন, তারা কেউ জেল খেটেছেন কিনা অথবা জেল থেকে পালিয়েছেন কিনা।

মানবাধিকারকর্মীরা ইহুদিবাদী দেশটির এই গোপন পদক্ষেপের নিন্দা জানিয়ে অবিলম্বে তা বন্ধের আহ্বান জানিয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code