তেহরিক-ই তালেবানের সঙ্গে অস্ত্রবিরতিতে ইমরান খান সরকার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) নামে একটি সংগঠনের সঙ্গে এক মাসের অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে ইমরান খান সরকার।

Manual5 Ad Code

 

 

মঙ্গলবার থেকে শুরু হওয়া এই অস্ত্রবিরতি আপাতত ৯ ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে, তবে দুই পক্ষ সম্মত হলে এর মেয়াদ আরও বাড়তে পারে। সোমবার দুই পক্ষের মুখপাত্রদের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual8 Ad Code

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এক বিবৃতিতে বলেন, পাকিস্তান সরকার ও নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান একটি পূর্ণাঙ্গ অস্ত্রবিরতিতে রাজি হয়েছে।

টিটিপির সঙ্গে যে অস্ত্রবিরতি হয়েছে তা পাকিস্তানের সংবিধান মেনেই হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Manual1 Ad Code

তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) নামের সংগঠনটি পাকিস্তানি তালেবান নামে পরিচিত। আফগান তালেবান থেকে পৃথক এই গোষ্ঠীটি বছরের পর বছর ধরে ইসলামাবাদের সরকারকে উৎখাতে লড়াই চালিয়ে আসছে।

এর আগেও তাদের সঙ্গে পাকিস্তান সরকার বহুবার আলোচনায় বসেছিল; দুই পক্ষের মধ্যে শান্তি চুক্তিতে পৌঁছানোর একাধিক চেষ্টা ব্যর্থও হয়েছে।

Manual5 Ad Code

টিটিপির একের পর এক আত্মঘাতী হামলা ও বোমা হামলায় এরই মধ্যে পাকিস্তানের কয়েক হাজার সামরিক-বেসামরিক লোকের প্রাণ গেছে।

২০১৪ সালে পাকিস্তান সামরিক বাহিনীর জারব-ই-আজব অভিযানে ‍টিটিপি বেশ দুর্বল হয়ে পড়ে। অভিযানের মুখে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের ঘাঁটিগুলো ছেড়ে চলে যেতে হয় তাদের।

গত আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর টিটিপির সঙ্গে পাকিস্তান সরকারের আলোচনা ফের শুরু হয়। সীমান্তের ওপারে আফগানিস্তানে, আফগান তালেবান নেতাদের সহযোগিতায় দুই পক্ষ বৈঠকে বসে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code