আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৯

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: জুনের শেষের দিকে বন্যায় তেমন প্রাণহানী না হলেও জুলাইয়ের বানে কমপক্ষে ৭৯ জন মারা গেছেন আসামে। বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী রাজ্যটিতে বন্যা দেখা দিলে দেশেও ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। কেননা, দেশের বন্যা প্রবণ বড় বড় নদ-নদীগুলো ফুলে ফেঁপে একাকার হয়ে যায় ভারতের ওই অঞ্চল ও আশাপাশে অঞ্চলের অতিবৃষ্টির কারণে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির (এএসডিএমএ) বরতা দিয়ে এএনআই তার খবরে জানিয়ে, শনিবার পর্যন্ত তীব্র বন্যায় কমপক্ষে ৭৯ জনের মৃত্যু হয়েছে। এএসডিএমএ জানিয়েছে পৃথিবীর অন্যতম বড় নদী ব্রহ্মপুত্রের পানি রাজ্যের বিভিন্ন পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হয়েছে ২৬টি জেলার নিন্মাঞ্চল। এতে ২ হাজার ৬৭৮ টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘরছাড়া হয়েছে ২৭ লাখ ৬৩ হাজার ৭১৯ জন মানুষ। ক্ষতি হয়ে ১ লাখ ১৬ হাজার ৪০৪ হেক্টর জমির ফসল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code