ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান সর্বনিম্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual2 Ad Code

মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান কমেছে। ইন্ট্রাডে ট্রেডিং চলাকালীন আন্তঃব্যাংক বাজারে পাকিস্তান রুপি ১৭৬ টাকা হয়েছে। ডন নিউজের এক রিপোর্টে জানা গেছে যে খোলা বাজারে ডলার ১.৭০ টাকা বেড়েছে এবং ১৭৮ টাকায় লেনদেন হচ্ছে।

Manual5 Ad Code

বিশ্লেষকদের মতে, চাহিদার তুলনায় বৈদেশিক মুদ্রার সরবরাহ কম, বিশ্বব্যাপী নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আইএমএফের ঋণ পাওয়া নিয়ে অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে।

পাকিস্তানের এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জাফর পারাচা ডন নিউজকে বলেছেন যে সৌদি আরব পাকিস্তানে আর্থিক সহায়তা এবং তেল সরবরাহ পুনরুজ্জীবিত করার পরে ডলারের অবমূল্যায়ন হয়েছে ১৬৯.৫০ টাকায়। তিনি আরো বলেন, “অর্থ উপদেষ্টা শওকত তারিন এর বিবৃতি যেখানে তিনি ডলারের মূল্য আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন, তাতে কালোবাজারিদের জায়গা দেওয়া হয়েছিল এবং তারা বাজারকে কারসাজি করেছে।”

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code