আবারও করোনার কেন্দ্রস্থলে ইউরোপ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ ইউরোপে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে যে, ইউরোপ আবার মহামারীর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Manual8 Ad Code

রয়টার্সের একটি তথ্য অনুসারে, বিশ্বব্যাপী গড়ে সাত দিনের সংক্রমণের অর্ধেকেরও বেশি এবং সাম্প্রতিক মৃত্যুর প্রায় অর্ধেকের জন্য ইউরোপ দায়ী। গত বছরের এপ্রিলে সারা বিশ্বে সংক্রমণের শীর্ষে ছিল ইতালি।  জানা গিয়েছে, ইতালির সেই সংক্রমণের পর বর্তমানে ইউরোপে মৃত্যুহার‌ সবচেয়ে বেশি।

এর ফলে ২৫ ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিনের আগে বেশ কয়েকটি দেশে আবার লক-ডাউন ঘোষণা করা হয়েছে। নেদারল্যান্ডস, জার্মানি, অস্ট্রিয়া এবং চেক প্রজাতন্ত্র করোনার বিস্তার রোধে ব্যবস্থা নিচ্ছে বা পরিকল্পনা করছে।

Manual1 Ad Code

তত্ত্বাবধায়ক ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট শনিবার থেকে তিন সপ্তাহের আংশিক লকডাউন ঘোষণা করেছেন। শুক্রবার সন্ধ্যায় একটি ভাষণে তিনি বলেছেন, “ভাইরাস সর্বত্র রয়েছে এবং সর্বত্র লড়াই করা দরকার।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শুক্রবার ইউরোপে আবার করোনার হার বাড়াকে “ঝড়ের মেঘ” হিসাবে বর্ণনা করেছেন। করোনার জন্য ইউরোপের অর্থনীতিতে অনেক দিন মন্দা চলছিল। এখন সেই অবস্থা থেকে উঠে আসার যে চেষ্টা, সেটি আবার বাধাপ্রাপ্ত হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code