লন্ডনে বঙ্গবন্ধুর ভাস্কর্যে তথ্যমন্ত্রীর শ্রদ্ধা

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

লন্ডন ডেস্কঃ 

লন্ডনের গ্লাসগোতে বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগদান শেষে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। স্থানীয় সময় শনিবার বিকেলে লন্ডনে স্থাপিত বঙ্গবন্ধুর এ ভাস্কর্যে এ শ্রদ্ধা জানান তিনি।

Manual4 Ad Code

যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফসার সাদেক নিজ উদ্যোগে তার বাসভবন চত্বরে বঙ্গবন্ধু এ আবক্ষ ভাস্কর্যটি স্থাপন করেন।

এসময় ড. হাছান বলেন, ‘জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই আবক্ষ ভাস্কর্য নিজ বাড়ির আঙিনায় স্থাপন করার জন্য যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফসার সাদেককে অসংখ্য ধন্যবাদ। এই ভাস্কর্য স্থাপন করতে গিয়ে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখানে মামলা হয়েছিল, সেই মামলা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। সেই মামলায় জিতে তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্যটি স্থাপন করেছেন।’

Manual5 Ad Code

‘বঙ্গবন্ধুর প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা দেশের প্রতি, বাঙালিদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসারই বহিঃপ্রকাশ। এজন্য তাকে আমি অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাই’, বলেন মন্ত্রী।

Manual3 Ad Code

হাছান মাহমুদ এদিন সেখানে অবস্থানরত চিকিৎসাধীন বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন। মন্ত্রী তার চিকিৎসা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নেন এবং সুস্থতা কামনা করেন। আব্দুল গাফফার চৌধুরীও তার খোঁজ-খবর নেওয়ার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান।

আগামী ১৭ নভেম্বর তথ্যমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code