আহবাব হোসেন লন্ডনের এলবিটিএইচ‘র দ্বিতীয় বারের মত স্পীকার নির্বাচিত হয়েছেন 

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

যুক্তরাজ্য অফিস :  

Manual7 Ad Code

যুক্তরাজ্যে বাংলাদেশী বাঙালি অধ্যুষিত লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে দ্বিতীয় বারের মত স্পীকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলার মোহাম্মদ আহবাব হোসেন।

Manual5 Ad Code

বুধবার (১৯ মে ২০২১) পূর্ব লন্ডনের ব্রার্ডি আট সেন্টারে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ফুল মিটিংয়ে তাকে দ্বিতীয় বারের মত এ দায়িত্ব দেয়া হয়। এর আগে তিনি ২০২০ সালে স্পীকারএবং ২০১৯ সালে ডেপুটি স্পীকারের দায়িত্ব পালন করেন।

Manual3 Ad Code

দ্বিতীয় মেয়াদ স্পীকার নির্বাচিত হয়ে কমিউনিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কাউন্সিরার আহবাব হোসেন।

অন্যদিকে দ্বিতীয় বারের মত ডেপুটি স্পীকার নির্বাচিত হয়েছেন কাউন্সিলার জেনেট রহমান। এদিকে প্রথমবারের মত পূর্ব লন্ডনের ব্রার্ডি আট সেন্টারে কাউন্সিলের ফুল মিটিং অনুষ্ঠিত হয়েছে। তবে জায়গা সংকুলানের অভাবে বহু কাউন্সিলার ভাচুর্য়ালি অংশনেন।

এদিকে স্পীকার ও ডেপুটি স্পীকারকে ধন্যবাদ জানিয়েছেন টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code