৫৮০ বছর পরে হতে চলেছে এই চন্দ্রগ্রহণ!

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ আগামী শুক্রবার (১৯ নভেম্বর) হতে যাচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ। যা ৫৮০ বছরে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হতে চলেছে। উত্তর ও দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং উত্তর-পূর্ব ভারতের একাংশ থেকে সে চন্দ্রগ্রহণ দেখা যাবে।

Manual3 Ad Code

এ চন্দ্রগ্রহণ বাংলাদেশ সময় দুপুর একটা ১৮ মিনিটে শুরু হয়ে শেষ হবে বিকেল চারটা ৪৭ মিনিটে।

সব মিলিয়ে তিন ঘণ্টা ২৮ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত গ্রহণ চলবে। বিজ্ঞানীরা যাকে ৫৮০ বছরে দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হিসেবে বিবেচনা করছেন।

Manual1 Ad Code

জানা গেছে, সর্বশেষ ১৪৪০ সালের ১৮ ফেব্রুয়ারি সুদীর্ঘ সময়ের আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেছিল। এরপর আবার এ দীর্ঘ আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে ২৬৬৯ সালের ৮ ফেব্রুয়ারি। অর্থাৎ আবার এমন চন্দ্রগ্রহণের জন্য আমাদের অপেক্ষা করতে হবে ৬৫০ বছর।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code