দুই শতাধিক বক পাখি মুক্ত আকাশে অবমুক্ত করলো পরিবেশকর্মীরা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

আরিফুল ইসলাম তপু,নিজেস্ব প্রতিনিধিঃ:
নাটোরের গুরুদাসপুরে শিকারীর ফাঁদ থেকে উদ্ধার হওয়া প্রায় দুই শতাধিক বক পাখি মুক্ত আকাশে অবমুক্ত করেছে পরিবেশকর্মীরা। বৃহস্পতিবার ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত পরিবেশকর্মী নাজমুল হাসান’র নেতৃত্বে মেহেদী হাসান তানিম, মনির হোসেন, সাদেক আলী ও আশিকুর রহমান উপজেলার মশিন্দা ইউনিয়নের মশিন্দা মাছপাড়া, হাজিরহাট, নয়াবাজার, কাছিকাটা, হাসমারি, দারিহাসমারিসহ ১২টি বিলে ওই অভিযান পরিচালনা করে।
এসময় ২৭টি পাখি শিকার করা ফাঁদ স্থানীয় ভাষায় ’কিল্লা ঘর’ ধ্বংস করে,২৭টি শিকারী বক উদ্ধার ও শিকার করা প্রায় দুই শতাধিক খাঁচা বন্দি বুনো বক উদ্ধার করে স্থানীয় এলাকাবাসীদের নিয়ে মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
পরিবেশকর্মী নাজমুল হাসান জানান, জীববৈচিত্র রক্ষায় পরিবেশকর্মীদের নিয়ে প্রতিদিন উপজেলার বিভিন্ন মাঠে অভিযান পরিচালনা করা হচ্ছে। পাখি শিকার দন্ডনীয় অপরাধ জেনেও, তা চলছে অবাধে। মাঠের মধ্যে হাটু কাঁদা পানি পেরিয়ে শিকারীদের কাছে পৌছানোর আগেই তারা পালিয়ে যায়।তবুও শিকারী বকসহ বুনো বক পাখি গুলো আকাশে অবমুক্ত করা হয় এবং স্থানীয় এলাকাবাসীদেরকে পাখি শিকার বন্ধে জনসচেতনতামুলক প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে। জীববৈচিত্র রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও দাবি করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code