এশিয়া-ইউরোপে দ্রুত ছাড়াচ্ছে বার্ড ফ্লু, বাড়ছে উদ্বেগ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে মারাত্মক বার্ড ফ্লুর বেশ কয়েকটি প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ সম্পর্কে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থাকে (ওআইই) অবহিত করেছে দেশগুলো। এক প্রতিবেদনে সিএনএন এ তথ্য জানিয়েছে।

Manual5 Ad Code

প্রতিবেদনে বলা হয়, ভাইরাসটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। যার কারণে মহামারি বিশেষজ্ঞদের মনোযোগ আকর্ষণ করেছে বার্ড ফ্লু। চলতি বছরে চীনে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার অতি-সংক্রামক এইচ৫এন১ ধরন ২১ জন মানুষের শরীরে শনাক্ত হয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেশি।

Manual1 Ad Code

দক্ষিণ কোরিয়ার চুংচিওংবুক-দো শহরে প্রায় ৭ লাখ ৭০ হাজার মুরগির একটি খামারে এই ভাইরাসের প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। সোমবার বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থাকে জানয় দেশটি।

গত সপ্তাহে জাপানের কৃষি মন্ত্রণালয়ের বরাতে বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংস্থা জানায়, চলতি শীত মৌসুমে দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি মুরগির খামারে বার্ড ফ্লুর প্রথম প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে।

Manual1 Ad Code

ওআইই বলেছে, নরওয়ের রোগাল্যান্ড অঞ্চলে ইউরোপে এইচ৫এন১ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। সেখানকার ৭ হাজার মুরগির একটি খামারে এই ভাইরাসের প্রাদুর্ভাব শনাক্ত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code