ফের ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধি করছে ইরান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

ইরান ফের তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ বৃদ্ধি করেছে বলে জানিয়েছে জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ)। বুধবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে সংস্থাটি। ২০১৫ সালের চুক্তি রক্ষায় প্রচেষ্টা শুরু করার নির্ধারিত আলোচনার মাত্র কয়েকদিন আগে এমন প্রতিবেদন প্রকাশ করা হলো।

বার্তা সংস্থা এএফপি’র হাতে আসা এক প্রতিবেদন অনুযায়ী  আইএইএ ধারণা করছে, ইরানের অতি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ২,৪৮৯.৭ কিলোগ্রাম। এ পরিমাণ ২০১৫ সালের পরমাণু চুক্তি অনুযায়ী ইউরেনিয়াম সীমিত রাখার সীমার চেয়ে অনেক গুণ বেশি।

আগামী সপ্তাহে আইএইএ’র পরিচালনা বোর্ডের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।  আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় আলোচনা শুরু করতে কূটনীতিকদের প্রস্তুতির অংশ হিসেবে তারা এ বৈঠকে বসতে যাচ্ছেন।

Manual2 Ad Code

ইরানের সাথে করা এ আন্তর্জাতিক পরমাণু চুক্তির বর্তমান অংশীদার দেশ ব্রিটেন, চীন, ফ্রান্স, জার্মানি ও রাশিয়া ওই আলোচনায় অংশ নেবে। এ চুক্তি থেকে বেরিয় যাওয়ায় যুক্তরাষ্ট্র পরোক্ষাভাবে এতে যোগ দেবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code