ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ‘প্রভাবিত করার চেষ্টা’র অভিযোগে দেশটির ছয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

Manual5 Ad Code

বৃহস্পতিবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করার অভিযোগে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নতুন এই নিষেধাজ্ঞাকে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের দীর্ঘকালের ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছে তেহরান।

২০২০ সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিযোগ করেছিল-ইরান, রাশিয়া ও চীন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।

Manual8 Ad Code

কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এমন সময় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে- যখন বাইডেন ইরানের পরমাণু সমঝোতা পুনরায় কার্যকর করার লক্ষ্যে কূটনৈতিক উপায় অবলম্বনের আগ্রহ প্রকাশ করেছেন।

Manual6 Ad Code

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ‘আমেরিকার নতুন নিষেধাজ্ঞাকে ট্রাম্পের ইরানবিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতির পুনরাবৃত্তি বলে বিবেচনা করছে ইরান।’

খাতিবজাদে আরও বলেন, হতাশা থেকে সৃষ্ট বেপরোয়া মনোভাব থেকে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে আমেরিকা।’

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code