নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির যৌথ সভায় মামলাবাজদের দৃষ্টান্তমূলক জবাব দেওয়ার সিদ্ধান্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি ও ট্রাস্টি বোর্ডের যৌথ সভা গত ১৮ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। যৌথসভায় সভাপতিত্ব করেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম. আজিজ। সভা পরিচালনা করেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সিদ্দিকী।

Manual7 Ad Code

যৌথ সভায় প্রবাসী বাংলাদেশিদের প্রাণের সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের ১৪ নভেম্বরের নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত, বিভিন্ন বিষয় নিয়ে সোসাইটির বিরুদ্ধে মামলার উদ্ভূত পরিস্থিতি, পরবর্তী করণীয় এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়‌। এ সময় বেশ কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয় তার মধ্যে মামলাবাজদের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ গ্রহণ, বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটি ও ট্রাস্টি বোর্ড আগামী ২০ নভেম্বর ২০২১, শনিবার বেলা ১টায় উডসাইডের কুইন্স প্যালেসে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন উল্লেখযোগ্য।

সভায় গত সোমবার মামলার বাদীর আয়োজনে এক সংবাদ সম্মেলনে বাদীসহ তার সাথে উপস্থিত কতিপয় ব্যক্তিরা সোসাইটির সাবেক ও বর্তমান কর্মকর্তাদের নিয়ে অশ্রাব্য ও অশালীন ভাষা ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিশেষ করে সোসাইটির প্রয়াত তিন সাবেক কর্মকর্তা সভাপতি কামাল আহমেদ, সহ-সভাপতি আব্দুল খালিক খায়ের ও কার্যকরী সদস্য আজাদ বাকের কে নিয়ে উদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয়ায় যৌথ সভায় সর্বসম্মতিক্রমে নিন্দা প্রস্তাব গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের সদস্য এবং প্রধান নির্বাচন কমিশনার জামাল উদ্দিন জনি, আজিমুর রহমান বোরহান, প্রফেসর দেলোয়ার হোসেন, মফিজুর রহমান, এমদাদুল হক কামাল, ও মোস্তফা কামাল পাশা বাবুল।
ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কার্যকরী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক এম কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম ভূঁইয়া, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক নওশেদ হোসেন, স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, কার্যকরী সদস্য ফারহানা চৌধুরী, মঈনুল উদ্দিন মাহবুব, সাদী মিন্টু, আবুল কাশেম চৌধুরী ও সরোয়ার খান বাবু।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code