নিউইয়র্কের ব্রঙ্কসে ঈদ উপলক্ষে নারী নেত্রী মাকসুদার সৌখিন বাজার!

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউইয়র্কের ব্রঙ্কসে ঈদুল ফিতর উপলক্ষে চালু হয়েছে সৌখিন বাজার। গত ১৮ই এপ্রিল রোববার বিকেলে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে নারী নেত্রী মাকসুদা আহমেদ মিনা বাজারের আদলে চালু করেছেন এ সৌখিন বাজার। ব্যতিক্রমী এ বাজারে রয়েছে বাংলাদেশী শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, জুয়েলারী সামগ্রী সহ নানা রকমের পিঠা পুলি।

Manual6 Ad Code

উদ্যোক্তা কবি মাকসুদা আহমেদ জানান, ঈদুল ফিতরের উৎসবকে আরো আনন্দময় করে তুলতে এটি তার ক্ষুদ্র প্রয়াস। আনন্দ উপভোগের মাধ্যমে অবসর সময়ে কিছুটা বাড়তি আয়ের প্রয়াসও এটি তার। প্রতি শনি ও রবিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে এ সৌখিন বাজার। সুলভ মূল্যে উন্নত মানের ঈদের কাপড় সহ অন্যান্য পণ্য সামগ্রী পাওয়া যাবে তার এখানে।

Manual5 Ad Code

তিনি জানান, এই উদ্যেগে সবার সাড়া পেলে আগামীতে আরও বৃহৎ পরিসরে কিছু করার ইচ্ছে রয়েছে তার। তিনি সকলের সাহায্য-সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code