শিক্ষার্থীদের আত্মপ্রত্যয়ী হিসাবে গড়ে উঠতে হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual4 Ad Code

সিলেটে আমেরিকান পররাস্ট্র দপ্তর এর অর্থায়নে এবং আমেরিকান দূতাবাস ঢাকার সহযোগিতায় পরিচালিত  ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম এর শিক্ষার্থীদের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়েছে। জিইআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর তত্বাবধানে পরিচালিত এ প্রোগ্রামের এফ ওয়াই ১৮ ব্যাচের শিক্ষার্থীদের এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমেরিকান সেন্টার ঢাকার ডিরেক্টর কালচারাল শার্লিনা মর্গান বলেছেন, এক্সেস এর শিক্ষার্থীরা ইংরেজি ভাষা সহ একুশ শতকের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, সমাজের সুবিধা বঞ্চিত প্রতিভাবান এসব শিক্ষার্থীদের জন্য কিছু করতে পেরে আমেরিকান সরকার গর্বিত এবং আনন্দিত। এক্সেস এর শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেদের আত্নপ্রত্যয়ী হিসাবে গড়ে তোলার আহবান জানান।

Manual7 Ad Code

২২ নভেম্বর সোমবার সিলেট আমেরিকান কর্ণারে আয়োজিত  এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমেরিকান এম্বেসীর ইংলিশ ল্যাংগুয়েজ প্রোগ্রাম এর কো অর্ডিনেটর শাওন কর্মকার, এডুকেশন ইউএসএ, বাংলাদেশের আউটরীচ কোঅর্ডিনেটর মাশফিক হাসান এবং জিইআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, বাংলাদেশ এর সিইও বিপ্লব দেব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম সিলেট এর কোঅর্ডিনেটর প্রণবকান্তি দেব। এক্সেস প্রোগ্রামের শিক্ষার্থীদের ফুলেল শুভেচছা জ্ঞাপনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আমেরিকান কর্ণার সিলেট এর পরিচালক মোস্তফা কামাল। এক্সেস প্রোগ্রামের শিক্ষক আতিয়া আমাতুন নূর,সুমিতা দাশ এবং পূজা রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এক্সেস এর শিক্ষক সুলতান আহমদ, শিক্ষার্থীদের পক্ষে জান্নাতুল আহমেদ মৌমি এবং শহীদ আহমেদ চৌধুরী। সিলেট এক্সেস প্রোগ্রামের কর্মকর্তা আশরাফুল ইসলাম অনির তত্বাবধানে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন এক্সেস শিক্ষার্থী জয়িতা জেহেন প্রিয়তী এবং সংগীত পরিবেশন করেন রোহিত দত্ত চৌধুরী। আলোচনা শেষে চলতি শিক্ষাবর্ষের মোট ৪০ জন শিক্ষার্থীর হাতে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাস্ট্রদূত আর্ল আর মিলার স্বাক্ষরিত সনদপত্র তুলে দেন অতিথিবৃন্ধ।

Manual3 Ad Code

উল্লেখ্য, ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম হচ্ছে মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য আমেরিকান সরকারের একটি প্রোগ্রাম। সিলেটে এ প্রোগ্রামটি বাস্তবায়ন করছে জিইআইএসটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। এ প্রোগ্রামের আওয়তায় সিলেটের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code