ইন্টারপোলের প্রেসিডেন্ট হলেন আমিরাতের পুলিশ প্রধান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual4 Ad Code

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংযুক্ত আমিরাতের পুলিশ মহাপরিদর্শক আহমেদ নাসের আল রাইসি। ইন্টারপোলের নির্বাহী কমিটির সদস্যদের ভোটে আগামী চার বছরের জন্য তিনি নির্বাচিত হন।

 

আন্তর্জাতিক আইনপ্রয়োগকারী সংস্থার সাধারণ বার্ষিক সভা তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়।  সদস্যভুক্ত দেশের পুলিশ প্রধানরা ভোটে অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে এ পুলিশ কর্মকর্তার নাম ঘোষণা করে গ্লোবাল পুলিশিং বডি।

Manual2 Ad Code

ইন্টারপোল জানিয়েছে, তিন দফা ভোট গ্রহণ করা হয়। চূড়ান্ত পর্বে তিনি ৬৮.৯ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হন।

Manual7 Ad Code

মেজর জেনারেল পদমর্যাদার আহমেদ নাসের আল রাইসি সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ মহাপরিদর্শক পদে কর্মরত রয়েছেন।

ইন্টারপোলের এ নতুন প্রেসিডেন্টের বিরুদ্ধে সংযুক্ত আবর আমিরাতে মানবাধিকার গোষ্ঠীগুলোকে নির্যাতন ও নিয়ম বর্হিভূতভাবে আটকে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

সূত্র: এবিসি নিউজ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code