বিয়ে বাড়ির গানের উচ্চশব্দে ৬৩ মুরগির মৃত্যু, থানায় অভিযোগ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ ভারতীয় উপমহাদেশে বিয়েরবাড়িতে উচ্চ শব্দে গানবাজনা যেন সংস্কৃতির অন্তর্গত। কিন্তু কখনো কখনো এই গানবাজনা ডেকে আনে বিপত্তি। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের ওড়িশার বালাসোর জেলার নীলগিরিতে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, এক বিয়ের অনুষ্ঠানে ডিজে গান বাজানোর জন্য ও আতশবাজির উচ্চশব্দের কারণে পাশেই থাকা পোলট্রি ফার্মের ৬৩ মুরগি মারা গেছে। ওই ফার্মের মালিক রঞ্জিত কুমার পরিদা এই ঘটনায় থানায় জিডি করেছেন।

Manual8 Ad Code

রঞ্জিত কুমার পরিদা জানান, গত রবিবার রাত সাড়ে ১১টার দিকে বরযাত্রীরা তার পোলট্রি ফার্মের সামনে দিয়ে যাচ্ছিল। সে সময় খুব জোরে ডিজে গান বাজানো হচ্ছিল। এর সঙ্গেই কিছু লোক আতশবাজিও ফাটাচ্ছিলেন। সে সময় তিনি ওই ডিজের আওয়াজ কিছুটা কমাতে বলেন, কিন্তু বরযাত্রীর সঙ্গে থাকা লোক ঝামেলা শুরু করে দেয়। পরের দিন সকালে তিনি দেখতে পান ফার্মের ৬৩টি মুরগির মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

চিকিৎসকরা জানিয়েছেন যে, হার্ট অ্যাটাকের কারণে মুরগিগুলোর মৃত্যু হয়েছে। এটি জানার পরেই রঞ্জিত কুমার সেই বিয়েবাড়িতে পৌঁছে যান এবং ক্ষতিপূরণ দাবি করেন। কিন্তু বিয়েবাড়ির লোকজন তা দিতে অস্বীকার করে। এরপরেই সেই ফার্ম মালিক পুলিশের কাছে অভিযোগ জানিয়ে জিডি করেন।

স্থানীয় পুলিশ জানায়, ফার্মের মালিক রঞ্জিত কুমার পরিদা এবং বিয়ে বাড়ির রামচন্দ্র পরিদাকে থানায় ডাকা হয়েছে সমস্যা সমাধানের জন্য।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code