ব্রিটিশ দম্পতির ভাগ্য বদলে দিলো পাঁচ গ্রাম ওজনের বাইবেল

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ চাষের জমিতে ধাতব জিনিসের খোঁজ করতে গিয়ে পাঁচ গ্রাম ওজনের সোনার বাইবেল খুঁজে পেলেন এক ব্রিটিশ দম্পতি। সোনার সেই বাইবেল পেয়ে মুহূর্তেই ভাগ্য বদলে গেলো তাদের। কারণ সেই ছোট্ট সোনার বাইবেলের মূল্য অন্তত এক লক্ষ পাউন্ড।

Manual4 Ad Code

ইয়র্কের বাসিন্দা বাফি বেইলে এবং তার স্বামী দু’জনেই শখে পুরনো ধাতব জিনিস খুঁজে বেড়ান। অনেকে নিজের জমি থেকে পুরনো জিনিস খুঁজে দিতে তাদের ডেকেও পাঠান। এর পাশাপাশি বাফি পেশায় একজন নার্সও। সম্প্রতি ইয়র্কেই একটি চাষের জমিতে ধাতব দ্রব্য খোঁজার ডাক পেয়েছিলেন তারা। জমির মালিকের ইচ্ছাতেই খোঁজ শুরু করেন দু’জনে।

কিছু দূর যাওয়ার পর মেটাল ডিটেক্টর-এ খুব শক্তিশালী সিগন্যাল পান তারা। প্রায় পাঁচ ইঞ্চি গর্ত করার পরই একটি ছোট সোনালি রঙের ধাতু উদ্ধার করেন। সেই ছোট সোনালি রঙের জিনিসটিই যে পরবর্তীকালে সোনার বাইবেল হতে চলেছে তা তখনও টের পাননি তারা  দু’জনে। পরে মোবাইলে সেটির ছবি তুলে এবং ছবিটি বড় করে দেখেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন বাফি।

Manual5 Ad Code

বাফি জানান, সোনালি বস্তুটি আদতে একটি সোনার বাইবেল। যার দৈর্ঘ্য দেড় সেন্টিমিটার, ওজন মাত্র পাঁচ গ্রাম। ২৪ ক্যারটের সোনা ব্যবহার করা হয়েছিল তাতে। আরও খোঁজ খবর নিয়ে বাফি জানতে পারেন, রাজা তৃতীয় রিচার্ডের আমলের বাইবেল সেটি।

Manual7 Ad Code

বিশেষজ্ঞদের মতে, তৃতীয় রিচার্ড রাজত্বকালে সম্ভবত কোনও মহিলা আত্মীয়কে উপহার হিসাবে এই বাইবেল দিয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code