শাবি ব্যবসায় প্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শবি) ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মো. মুনিম আহমদ ও সম্পাদক ধ্রুব জ্যোতি চৌধুরী।

শুক্রবার শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে চতুর্থ বার্ষিক সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী অনুষ্ঠিত সভায় অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী মোহম্মদ রিয়াজ্জুজামানের সভাপতিত্বে ও সম্পাদক ড. মোহাম্মদ আশরাফুল ফেরদৌস চৌধুরীর সঞ্চালনায় প্রথমার্ধে বিগত বছরের এসোসিয়েশনের সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন প্রফেসর ড. মো. খায়রুল ইসলাম।

Manual6 Ad Code

তারপর বার্ষিক রিপোর্টের মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দীন আহমেদ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন সংবিধানের মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম।

Manual3 Ad Code

পরে এসোসিয়েশনের গঠিত নির্বাচন কমিশন কর্তৃক প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মো. মুনিম আহমদকে সভাপতি ও ধ্রুব জ্যোতি চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত  করে একইসঙ্গে কমিশন অন্য পদে নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়।

জমকালো এ আয়োজনে আগের কমিটিগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শতাধিক সাবেক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মধ্যান্ন ভোজ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে এসোসিয়েশনের সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code