সংগঠনকে আরও উজ্জীবিত করার অঙ্গীকার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

সাহিত্য ডেস্কঃ টেলিভিশন ও নাটক সংশ্লিষ্ট অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’র সাধারণ সভা-২০২১ অনুষ্ঠিত হলো গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি।

Manual5 Ad Code

এ ছাড়া বিশেষভাবে আমন্ত্রিত হন সংগঠনের প্রবীণ সদস্য আসাদুজ্জামান নূর ও মামুনুর রশীদ। সংগঠনের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিমের উপস্থাপনায় আমন্ত্রিত তিন অতিথি ও সভাপতি শহীদুজ্জামান সেলিমকে ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়েই শুরু হয় অনুষ্ঠান।

Manual5 Ad Code

বক্তব্য পর্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ‘আমাকে এমন একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নিমন্ত্রণ জানানোয় গর্ব বোধ করছি। কারণ এটি অভিনয় শিল্পীদের সংঘ। যাদের অভিনয়ে এদেশের কোটি কোটি দর্শক মুগ্ধ হন। আমি তাদের সাধারণ সভার উদ্বোধন ঘোষণা করছি, সেইসঙ্গে সাধারণ সভার সাফল্য কামনা করছি।’ মামুনুর রশীদ বলেন, ‘সাধারণ সভা এমনই একটি দিন, যা আমার প্রিয় সহকর্মীদের সঙ্গে সুন্দরভাবে কাটানোর মতো একটি দিন। এ দিনটির জন্য আমি বিশেষভাবে অপেক্ষা করি। একটি কথা আজ বলতে চাই, ষাট কিংবা সত্তরের পর শিল্পীদের অভিনয় করাটা কমে যায়। অভিনয় শিল্পী সংঘ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের সঙ্গে যুক্ত হওয়ায় এটা আমাদের জন্য কল্যাণকর। শিল্পীরা শিল্পের উৎকর্ষতা নিয়ে ভাববে, এমনটাই হওয়া উচিত। আর এভাবেই আমরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ আরও উজ্জ্বল করব অভিনয় দিয়ে।’

আসাদুজ্জামান নূর বলেন, ‘করোনায় আমরা অনেককে হারিয়েছি। তাতে আমাদের সংস্কৃতি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা পূরণ করা সম্ভব নয়। করোনায় অনেক শিল্পীর অবস্থা খুবই দুর্বিষহ ছিল। তারপরও অভিনয় শিল্পী সংঘ যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে তাতে আমি এ সংঘের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ সাধারণ সভার শেষপ্রান্তে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সম্মাননা তুলে দেন করভী মিজান, মুনিরা ইউসুফ মেমী ও তানিয়া আহমেদ। সভা শেষে শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বের উপস্থাপনা করেন রওনক হাসান, সাজু খাদেম, জাকিয়া বারী মম ও শবনম ফারিয়া।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code