ব্যালন ডি’অর প্রধানের ওপর চটেছেন রোনালদো

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্কঃ সর্বোচ্চ সংখ্যক ব্যালন ডি’অর জয়ের রেকর্ডটা আগেই ছিল লিওনেল মেসির দখলে। এবার সেটিকেও ছাড়িয়ে গেলেন। রেকর্ড সপ্তম বারের মতো বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ২৯ নভেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাতে মেসির হাতে পুরস্কারটি তুলে দিয়েছে ফ্রান্স ফুটবল সাময়িকী। কিন্তু অনুষ্ঠান শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর এক বিবৃতি নিয়ে আলোচনা তুঙ্গে।

ওই বিবৃতিতে পর্তুগিজ যুবরাজ ব্যালন ডি’অর প্রদানকারী সাময়িকী ফ্রান্স ফুটবলের সম্পাদকের ওপর বেজায় চটেছেন। না! মেসি ব্যালন ডি’অর পেয়েছেন এ জন্য নয়। বরং, সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফ্রান্স ফুটবল সাময়িকীর প্রধান প্যাসকেল ফেরে রোনালদোর নাম জড়িয়ে মিথ্যাচার করেছেন বলে অভিযোগ সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের।

Manual4 Ad Code

প্যাসকেল ফেরে বলেছিলেন, ‘এই মুহূর্তে রোনালদোর একমাত্র লক্ষ্য অবসর নেওয়ার আগে মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জেতা। আর এটা রোনালদো নিজেই আমাকে বলেছে।’

Manual6 Ad Code

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে নিজের ইনস্টাগ্রামে রোনালদো বলেন, ‘গত সপ্তাহে ফেরে বলেছেন, আমি না কি মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জিতে অবসর নিতে চাই। ফেরে মিথ্যা বলেছেন এবং আমার নাম ব্যবহার করে ফায়দা লুটছেন। এগুলো বলে সে তার নিজের ও সাময়িকীর ব্যবসা বাড়াতে চাচ্ছেন। ব্যালন ডি’অরের মতো মর্যাদাপূর্ণ একটি পুরস্কারের সঙ্গে জড়িত একজন মিথ্যাচার করছেন, এটা খুবই অনাকাঙ্ক্ষিত।’

Manual8 Ad Code

এ বছর পুরস্কার না জেতায় অনুষ্ঠানেও যাননি ক্রিশ্চিয়ানো। যা নিয়ে ফেরের করা মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। রোনালদো বলেন, ‘আমি সবসময় ব্যালন ডি’অর জয়ীকে অভিনন্দন জানাতে চাই এবং এটা খেলোয়াড়সুলভ মানসিকতার অংশ। ক্যারিয়ারের শুরু থেকেই এটা আমি মেনে আসছি। আমি কারো বিপক্ষে নই এবং কখনো ছিলামও না। আমি সবসময় নিজের জন্য এবং যে ক্লাবের হয়ে খেলি, তাদের জন্যই জিততে চাই। যারা আমাকে ভালোবাসে তাদের জন্য যেকোনো পুরস্কার জিততে চাই।’

Manual1 Ad Code

ব্যক্তিগত অর্জনের জন্য কখনো খেলেন না দাবি করে পর্তুগিজ অধিনায়ক বলেন, ‘আমার সবসময়ই লক্ষ্য থাকে ক্লাব ও জাতীয় দলের জন্য শিরোপা জেতা। আমার চিরদিনের লক্ষ্য নিজেকে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠার। যারা পেশাদার ফুটবলার হতে চায়, তাদের সামনে আমি উদাহরণ হতে চাই। ফুটবল ইতিহাসে সোনার হরফে নিজের নাম খোদাই করে রাখা আমার লক্ষ্য।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code