জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার করোনা আক্রান্ত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ে থেকে দেশে আসা বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই খেলোয়াড় করোনায় আক্রান্ত হয়েছেন। পজিটিভ দুই ক্রিকেটারকে আইসোলেশনে নেওয়া হয়েছে।

Manual3 Ad Code

করোনার নতুন ধরন অমিক্রনের কারণে মাঝপথেই স্থগিত হয়ে যায় মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্ব। যেখানে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করে। কিন্তু সেই আনন্দের মধ্যে এবার বিষাদের ভর করলো।

Manual2 Ad Code

জিম্বাবুয়ে থেকে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করছিলেন মেয়েরা। এর মধ্যেই করোনার থাবা। ১ ডিসেম্বর দেশে ফেরার পর হোটেল সোনারগাঁওয়ে পাঁচ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রবেশ করেন নিগার সুলতানার দল। আজ সোমবার (৬ ডিসেম্বর) নারী দলের কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিল।

বিসিবি প্রধান নাজমুল হাসান নারী দলের ক্রিকেটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে হোটেলেও গিয়েছিলেন। কিন্তু আজকের করোনা পরীক্ষায় দুজন পজিটিভ হওয়ায় বোর্ড প্রধানের সঙ্গে দেখা করা হয়নি নারী দলের।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code