নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার বেনোই প্রেফনটেইন বৃহস্পতিবার সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
Manual5 Ad Code
এ সময় হাই কমিশনারের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার কাউন্সিলর (কমার্শিয়াল এ্যাফেয়ার্স) মিসেস এ্যাঞ্জেলা ডার্ক এবং ট্রেড কমিশনার কামাল উদ্দিন।
Manual4 Ad Code
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
সেনাবাহিনী প্রধান তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য কানাডার হাই কমিশনারকে ধন্যবাদ জানান। আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
Manual5 Ad Code
