যুক্তরাজ্য ফেরতদের নিজ খরচে রেডিসনে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ  যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেইন বা ধরন ‘এন৫০১ওয়াই’ বাংলাদেশেও শনাক্ত হওয়ায় বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় যুক্তরাজ্যফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা জারি করেছে। জানুয়ারি মাসের শুরুতে যুক্তরাজ্য থেকে দেশে ফেরা আক্রান্ত ব্যক্তির শরীরে ৫ জানুয়ারি প্রথম এই ধরনটি শনাক্ত হয়। এরপর ঢাকা ও সিলেটে আরও ৫ জন শনাক্ত হয়।

Manual7 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, নতুন ধরনের এই ভাইরাস দেশে কতটা ছড়িয়েছে তা বিস্তারিত জানতে কন্টাক্ট ট্রেসিং চলছে। যুক্তরাজ্য থেকে দেশে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখার ওপর জোর দিতে হবে। অন্যথায় এই ভাইরাস নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে বলে মনে করেন তিনি।

Manual1 Ad Code

যুক্তরাজ্যফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার ওই নির্দেশনায় বলা হয়েছে, নতুন ধরনের ভাইরাস শনাক্ত হওয়ায় যুক্তরাজ্যের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। এই ভাইরাসের সংক্রমণ রোধে গত ২৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছিলেন। এ কারণে যুক্তরাজ্যফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যারা থাকতে আগ্রহী নন, তাদের নিজস্ব খরচে ঢাকার র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে থাকতে হবে।

Manual1 Ad Code

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের ৮৩টি দেশে করোনার নতুন এই স্ট্রেইন পাওয়া গেছে। বিজ্ঞানীদের মতে, যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের এই নতুন স্ট্রেইন আরও বেশি সংক্রামক। আইইডিসিআরের উপদেষ্টা মোশতাক হোসেন বলেন, নতুন স্ট্রেইনের কারণে শনাক্তের হার বাড়ছে কিনা, তা এখনই বলা কঠিন হবে। এর জন্য জিনোম সিকোয়েন্সিং করতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code