১৪ মার্চ লন্ডনে ‘এনআরবি ডে’ উদযাপন করবে ‘বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual5 Ad Code

জালালাবাদ প্রবাসী কল্যান পরিষদ ইউকে’র নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রবাসী কল্যান পরিষদ ইউকে করা হয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০তম বার্ষিকীর মাহেন্দ্রক্ষণ গৌরবের ও অহংকারের মাস এই ডিসেম্বরে ‘বাংলাদেশ প্রবাসী কল্যান পরিষদ’ হিসেবে নতুন নামকরণের আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয় গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে।
সংগঠনের পক্ষ থেকে এর সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মাইন্ উদ্দিন আনসার লিখিত বক্তব্যে এই সিদ্ধান্তের কথা জানান।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয় যে, “আজ থেকে প্রায় ৩০ বৎসর পূর্বে কয়েকজন সমাজ হিতৈষী প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্বের উদ্যোগে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ গঠিত হলেও পরিষদের লক্ষ্য ছিল সম্পূর্ণ নিরপেক্ষ ও সার্বজনীন। মূলত একজন প্রবাসী তিনি যে অঞ্চলেরই হোন তাদের সকলের চাওয়া পাওয়া, সমস্যা ও সংকট ছিল অভিন্ন। তদপুরি স্বদেশ পরিচয়, ভাষা, সংস্কৃতি ও নিরাপত্তাবোধের কারণে বাংলাদেশীরা সাধারণত একই এলাকার পাশাপাশি গ্রাম মহল্লার প্রতিবেশীর মতোই বসবাস করে আসছেন।

Manual1 Ad Code

“জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ যুক্তরাজ্যে ইউকে এর জন্মলগ্নে থেকে মূলতঃ প্রবাসীদের কণ্ঠস্বর ও প্রতিনিধি হিসেবে কাজ করে আসছে। পরবর্তীরতে পরিষদের কর্যক্রম প্রবাস ছাড়িয়ে মাতৃভূমি বাংলাদেশেও বিস্তৃত হয়েছে। সেই থেকে বিদেশে প্রবাসীদের সমস্যা নিয়ে যেমন কাজ করে আসছে তেমনি প্রবাসীদের উদ্যোগে বাংলাদেশের জনজীবনের উন্নয়ন, দুর্যোগ ও সংকটকালীন সহায়তা ও দুস্ত আসহায় ও অসুস্থ মানুষের সেবায় ভূমিকা রেখে আসছে।

নেতৃবৃন্দ বলেন, ইতোমধ্যে আমাদের কার্যক্রম ও পরিধি আরো ব্যাপক হয়েছে। জাতীয় ইস্যুর পাশাপাশি প্রবাসীদের ব্যক্তিগত এবং স্থানীয় ইস্যু নিয়ে কাজ করছি। অতি সাম্প্রতিককালে আমরা এয়ারপোট হ্যারাসমেন্ট বন্ধকরন, ঢাকায় ইউকে ভিসা সেন্টার পূণর্বহাল, লন্ডন সিলেট সরাসরি বিমান ফ্লাইট চালু নিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশন,বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় এবং সংশ্লিষ্ট অধিদফতর সহ জনমত গঠনে ক্যাম্পেইন ও অব্যাহত যোগাযোগ রক্ষা করে চলেছি । ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশী সেবাগ্রহীতাদের সুবিধা সহজলভ্য করার লক্ষ্যে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাই কমিশন তাদের কনস্যুলার সার্ভিস পূর্বলন্ডনে বাঙালীর প্রাণকেন্দ্র বলে পরিচিত ব্রিকলেইনে চালু করেছে।

Manual2 Ad Code

সংবাদ সম্মেলনে নাম পরিবর্তনের প্রাসঙ্গিকতা তুলে ধরে বলা হয়, জালালাবাদ কল্যাণ পরিষদ সব সময়ই জাতীয় ইস্যু বা সকল প্রবাসীদের স্বার্থে কাজ করে আসছে। কোন অঞ্চলে সীমাবদ্ধ নয়। জালালাবাদ একটি নাম কিন্তু অনেকেই জালালাবাদ শুধু সিলেটকেই বুঝেন। তাই আমাদের কার্যক্রমের ব্যাপকতা, সময় ও কালগত পরিবর্তনের চাহিদা ও বাস্তবতা যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাইয়িদা মুনা তাসনিমসহ অনেক সুধীমহলের পরামর্শ এবং সর্বোপরি পরিষদের পেট্রন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড: আব্দুল মোমেন এর পরামর্শে জালাবাদ প্রবাসী কল্যান পরিষদ ইউকে সংগঠনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে । এখন থেকে এই সংগঠনের নাম হবে “বাংলাদেশ প্রবাসী কল্যান পরিষদ’’। এখন থেকে সংগঠন তার পরবর্তী সকল কার্যক্রম উক্ত নামে পরিচালনা করবে।

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে আগামী ১৪ মার্চ লন্ডনে নন রেসিডেন্ট বাংলাদেশী দিবস বা এনআরবি ডে পালনের ঘোষনা দেয়া হয়। এ প্রসঙ্গে নেতৃবৃন্দ জানান, আলাপ আলোচনার মাধ্যমে প্রবাসীদের উদ্ভূত সমস্যাগুলো চিহ্নিতকরণ, বিরাজমান সমস্যাগুলো নিয়ে জাতীয় সচেতনতা তৈরী ও জনমত গঠন এবং বাংলদেশ সরকার ও সংশ্লিষ্ট নীতি নির্ধারণী মহলের সামনে জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তা তুলে ধরে সমাধানের উদ্দেশ্যে কাজ করার লক্ষ্যে সরকারিভাবে বছরের একটি দিনকে এনআরবি দিবস হিসাবে ঘোষণা করার জন্য আমরা ক্যাম্পেইন করে আসছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code