লন্ডনে প্রতিবাদ : নূপুর-জিন্দালকে গ্রেপ্তারের দাবি, ভারতীয় পণ্য বয়কটের আহ্বান

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

ভারতে মহানবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে লন্ডনে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুন) বাদ জুমা ইসলামিক রাইটস অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের সমর্থনে হোয়াইটচ্যাপলের আলতাব আলী পার্কে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা, সাংবাদিক কে এম আবু তাহের। সভায় বক্তারা অবিলম্বে কটূক্তিকারী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। অন্যতায় ভারতের পণ্য বর্জনসহ ভারতকে বয়কটের আহবান জানান। নেতৃবৃন্দ বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা (রাঃ)কে নিয়ে অবমাননাকর কটূক্তি করে বিশ্বের কোটি কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছে বিজেপির এই দুই নেতা, যা কোনভাবে মেনে নেয়া যায় না।

Manual1 Ad Code

রাইটস কনসার্নের শফিক খানের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদের সালেহ, ড. হাসনাত এম হোসেন এমবিই, ব্যারিস্টার নাজির আহমদ, মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা এমদাদুর রহমান মাদানী, মাওলানা আব্দুল মালিক, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার মুজিবুর রহমান, কাউন্সিলার আ ম ওহিদ আহমদ, মাওলানা রফিক আহমদ, মাওলানা নাজির উদ্দিন বরুনী, সাংবাদিক শামসুল আলম লিটন, কমিউনিটি নেতা হাজী হাবিব, আলহাজ্ব নুর বকশ, আব্দুল্লাহ আল মুমিন প্রমুখ।

Manual8 Ad Code

সভায় বক্তারা মহানবী (সা:) সম্পর্কে ভারতের মোদি সরকারের মুখপাত্রদের ধৃষ্টতামূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। সভায় গৃহীত প্রস্তাবে অনতিবিলম্বে নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অপর প্রস্তাবে পাকিস্তান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, কুয়েত সহ বিভিন্ন মুসলিম রাষ্ট্রের প্রতিবাদ করায় ধন্যবাদ জানানো হয় এবং বাংলাদেশ সরকারকে মহানবী (সা:) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের নিন্দা জানানোর আহ্বান জানানো হয়।

সভায় ভারতে মুসলমানদের জান-মালের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং ঐতিহাসিক মসজিদ ও স্থাপনার সংরক্ষণ করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। সভায় গৃহীত অপর প্রস্তাবে কুখ্যাত নূপুর শর্মা ও জিন্দালকে গ্রেপ্তার ও বিচার না করলে ভারতের সকল পণ্য বয়কটের জন্য বিশ্ব মুসলিমের প্রতি আহ্বান জানানো হয়।

Manual7 Ad Code

বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিকের সমাপনী বক্তব্য এবং দোয়ার মাধ্যমে প্রতিবাদ সমাবেশ সমাপ্ত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code