সিলেটের গ্রেটার বালুচরে জুয়াড়ী-বখাটেমুক্ত শান্তির পরিবেশ রক্ষায় লন্ডনে প্রতিবাদ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

Manual6 Ad Code

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশন এর উদ্যোগে , সিলেট নগরে  গ্রেটার বালুচর এলাকায় জুয়া ও বখাটের উৎপাত বৃদ্ধি পাওয়ায় , এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান ও যুবকদের প্রতিবাদের পূর্ণ সমর্থনের লন্ডনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

মঙ্গলবার, ১১ অক্টোবর, সন্ধ্যা ৭টায় পূর্বলন্ডনের ব্রিকলেইনে একটি রেষ্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক মহানুজ্জান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মিনহাজুর রহমান এর সঞ্চালনায়
আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সংগঠনের যুগ্ম আহবায়ক আবুল হুসেইন, যুগ্ম আহবায়ক সৈয়দ সুহেল আহমেদ, যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন মিন্টু, সহ সদস্য সচিব মো: তাজুল ইসলাম, সদস্য ফয়েজুর রহমান ও সদস্য মো: জাহাঙ্গীর  প্রমুখ ।

বক্তারা বলেন- সিলেট নগরের গ্রেটার বালুচর এলাকায় জুয়াড়ী-বখাটেমুক্ত,  শান্তিময় পরিবেশ রক্ষায় গ্রেটার বালুচর এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান ও যুবকদের সাথে সচেতন সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান এবং প্রশাসন, রাজনীতিবিদদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code